সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতীর ৬ ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র এক নৌকা প্রতীকে পাঁচজন নির্বাচিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৭৫ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে পাঁচজন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন এক জন।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘাটাইল ও কালিহাতী উপজেলায় ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে নৌকা প্রতীকে শফিকুল ইসলাম শফি জয়লাভ করেন। ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মো: বেলায়েত হোসেন বেলাল, সংগ্রামপুর ইউনিয়নে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মো: গিয়াস উদ্দিন বাবু, রসুলপুর ইউনিয়নে নৌকা প্রতীকে কাজী মাহবুব-উল-হক মাছুদ, লক্ষিন্দর ইউনিয়নে নৌকা প্রতীকে মো: সাইদুর রহমান ও ধলাপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে শফিকুল ইসলাম জয়লাভ করেছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘাটাইলের ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ ৭৫ জন। অপরদিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪শ’৫৫ জন।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল নির্বাচনি এলাকায় ৫ এবং কালিহাতীতে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য, ১৪ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও পুরো নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme