সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তরুণ প্রজন্মের উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “আমরা করবো রক্তদান দেখবে দেশ বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়ায় তরুণ প্রজন্মের উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সঠিক রক্তদান সম্পর্কিত সচেতন মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বারপাখিয়া উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় এ ক্যাম্পেইন, চলবে দিনব্যাপী।

থ্যালাসেমিয়া থেকে শিশুর সুরক্ষা পেতে বিয়ের আগে অবশ্যই রক্ত পরিক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। বারপাখিয়ায় তরুণ প্রজন্ম আয়োজিত এ অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় ১৫ থেকে ৫০ বছর বয়সী প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ বিনামুল্যে এ রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহন করে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারপাখিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া, সমাজ সেবক শাজাহান মিয়া ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মওলানা আমানুল্লাহ খান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme