সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের তিনটি উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরুে

  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: চতুর্থ ধাপে টাঙ্গাইল সদর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত দলীয় প্রতীক থাকায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এরআগে অবাধ, নিরপেক্ষ ও নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর, ঘাটাইল ও ভূঞাপুরে ২১টি ইউপিতে নির্বাচন শুরু হয়েছে। ২১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, টাঙ্গাইলের ২১টি ইউপি নির্বাচনে ২১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এতে ২ লাখ ৫৫ হাজার ৩৫০ জন পুরুষ এবং ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme