সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলের তিনটি উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু

  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৬০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ৫ম ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত দলীয় প্রতীক থাকায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এরআগে অবাধ, নিরপেক্ষ ও নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন শুরু হয়েছে। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এ নির্বাচনে সংরক্ষিত ১৪৬ জন এবং সাধারনে ৪৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, টাঙ্গাইলের ১৩টি ইউপি নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের ৮৮৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে। এতে ১ লাখ ৬৩ হাজার ৫৩৪ জন পুরুষ এবং ১ লাখ ৬২ হাজার ২২৬ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme