সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ ব্যাহত 

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০১ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রীজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পানিতে পড়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, এই বেইলি ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ ছিলো। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রীজটি অতিক্রম করার সময় ভেঙে ট্রাক পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১ থেকে ৫কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ করা যাচ্ছে।
স্থানীয়রা আরও বলেন, সড়কটি অত্যন্ত গুরত্বপূর্ণ সড়ক। ব্রীজ ভেঙে মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ব্রীজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন মৃধা বলেন, রাতে ট্রাক ভেঙে নদীতে পরার ঘটনায় ট্রাকের ভিতর থেকে চারজন উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজন আহত হয়েছে।
এবিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি মেরামত করা হবে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, আজকেই ব্রিজটি খুলে আগামী ৭২ঘন্টার মধ্যে পুনরায় পুনঃস্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যাবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme