সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জন গুণিব্যক্তিকে সম্মাননা পদক প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৯৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : প্রয়াত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফতাব উদ্দিন সম্মাননা পদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জন গুণিব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল এডভোকেট বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট মুলতান উদ্দিন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আনিছুর রহমান আনিছ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচারক এস এম জাহিদ, নাগরপুর যদুনাথ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক রামেন্দ্র নারায়ন শীল ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সম্ভুনাথ সাহা।

অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme