টাঙ্গাইলের পৌর কাউন্সিলর মোর্শেদ গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে একাধিক মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় নিশ্চিত করেছেন।

পরে আইন শৃংঙ্খলা বাহিনীর মোর্শেদের বিশ্বাস বেতকা বাসায় অভিযান পরিচালনা চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

পুলিশ আরো জানায়, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, হত্যা, লাশ গুম, অবৈধ অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme