সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা এর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে সামরিক প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক আহমেদসহ অন্যান্য উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

বহুমাত্রিক এই সামরিক অনুশীলনে ১১টি দেশের প্রতিনিধি যোগদান করেন। প্রশিক্ষণে বাংলদেশ, ভারত ও শ্রীলংকা হতে ৩০ জন করে ও ভুটান থেকে ৩৩ জনসহ মোট ১২৩ জন সেনাসদস্য সরাসরি প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি, আরব, ভারত, শ্রীলংকা ও ভুটানের ১৯ জন অবজারভার অংশ গ্রহণ করছেন।

আইএসপিআর জানায়, বিশ্ব শান্তি বজায় রাখতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী দেশসমূহ পারস্পারিক জ্ঞান এবং প্রযুক্তিগগত তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সহযোগী কাজের তৈরির মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে। সামরিক প্রশিক্ষণটি আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme