সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের বাঘিলে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৯০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাঘিলে শহীদ সালামত উল্লাহ মজনু স্মৃতি সংঘ এর উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে গাগরজান স্পোর্টিং ক্লাব ও ভায়েটা স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ভায়েটা স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ৪৩ রান সংগ্রহ করে এবং পরবর্তীতে ১৪ ওভারে ১ উইকেট বাকি থাকতেই ৪৪ রান সংগ্রহ করে গাগরজান স্পোর্টিং ক্লাব জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।

খেলার উদ্বোধন ঘোষণা করেন বাঘিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলী আজগর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নাজমুল হুদা বাবু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম সলিমুল্লাহ দুলাল এবং সার্বিক আয়োজনে শহীদ সালামত উল্লাহ মজনু স্মৃতি সংঘের সভাপতি এস. এম. শিবলী সাদিক।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme