সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের বাসাইল থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন নথখোলা এলাকা থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ।

সোমবার ২২ এপ্রিল আনুমনিক রাত ৭ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাসাইলের নথখোলা এলাকায় অভিযান চালায়  র‌্যাব-১৪ । এ সময় অভিনব কায়দায় পানির গিজারের ভিতরে লুকিয়ে রাখা থেকে ৪৯ কেজি গাঁজা , ঢাকা মেট্রো-গ ৩১-০২০১ সাদা রঙ্গের প্রইভেটকার সহ ৪ জন কে আটক করা হয় ।

আটককৃতরা হলো ১। মোঃ ডালিম (৩০), পিতা: ফজলুল হক, ২। মোঃ রফিকুল ইসলাম (২৬), পিতা: তোতা মিয়া, , ৩। মোঃ নাঈম (২৩), পিতা: মিয়া চাঁন, এবং ৪। মোঃ হৃদয় মিয়া [চালক] (২৪), পিতা: নুর ইসলাম ।

র‌্যাব-১৪ সহকারি পরিচালক ও কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আব্দুল বাছেদ জানান,আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা জানিয়েছে,

আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত।

তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তরর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।

তবে এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান

অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme