সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৬৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মধুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদসহ তুষার রেমা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার জলছত্র গ্রামের মৃত নিহার দফোর ছেলে।

মঙ্গলবার বিকেলে এ বিষয়টি নিশ্চত করেছে ডিবি (দক্ষিণ) এর এসআই রাইজ উদ্দিন। তিনি জানান, অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার মধ্যরাতে জলছত্র এলাকা হতে তুষার রেমাকে ২৮ বোতল বিদেশী এসি ব্লাক ব্যান্ডের মদসহ গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার সকালে তিনি বাদি হয়ে তুষার রেমাকে আসামী করে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme