সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের বেড়াডোমায় আব্দুর রশিদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ১২২৮ বার দেখা হয়েছে।

মাসুদুল হক : বেড়াডোমার কৃতীসন্তান আব্দুর রশিদ-এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি টাঙ্গাইল জেলা মাইক প্রচার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক ছিলেন।

শুক্রবার বিকেলে শহরের বেড়াডোমার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন।

বেড়াডোমা যুব সমাজ আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান আনছারী, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক-এর সভাপতিত্বে স্মরণ সভা পরিচালনা করেন শহর আওয়ামীলীগ সদস্য হাবিবুল হাসান কনক।

আলোচনা শেষে মরহুমের রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme