সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৮৮ বার দেখা হয়েছে।
মধুপুর  প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপি তথ্য মেলা সোমবার বিকেলে শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), উপজেলা প্রশাসন মধুপুর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করে। এই মেলায় সরকারি বেসরকারি ২১টি প্রতিষ্ঠান নাগরিককে তথ্য দেওয়ার জন্য স্টল স্থাপন করেছে।
তথ্য মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। উদ্বোধন শেষে অতিথি গন বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে   সচেতন নাগরিক কমিটি মধুপুরের সভাপতি মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে  বক্তব্য দেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর, টিআইবির কর্মসূচি সমন্বয়ক মাহানুল হক নোবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সনাকের সহসভাপতি বাপ্পু মৃ প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme