সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়া হলো না মাসুদের

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪০৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়া  হলো না মাসুদের। মধুপুর পৌরসভাধীন আকাশী গ্রামের মাসুদ (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় ভোট দেয়া হল না  মাসুদের।বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আকাশী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।মাসুদ  মিয়া পৌর এলাকার আকাশী  গ্রামের ইন্তাজ  আলীর ছেলে। স্থানীয় বেলাল জানান, আমরা বাড়ীর পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করে  মাসুদ জানায় বাড়ীতে গিয়ে গোসল করে আমি ভোট কেন্দ্রে যাব ভোট দিতে এ বলে সে আমাদের নিকট হতে বিদায় নেয়। উল্লেখ্য আজ বুধবার ৮ মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন। বেলাল হোসেন আরও জানান, কিছুক্ষণ পর তার বাড়িতে আত্ম চিৎকার শুনে ছুটে গিয়ে জানতে পারি সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। পারিবারিক ও স্হানীয সুত্রে জানা যায়,  মাসুদ গোসল করতে গেলে তার বাড়ীর টেংকীতে পানি উঠানো পাম্পে কাজ না করায় সে তা ঠিক করতে যায়। এসময় অসাবধানতার কারনে  বিদ্যুৎস্পৃষ্ট হন।স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme