সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার দেখা হয়েছে।

আঃ হামিদ,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে মধুপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা সহ মধুপুর আদর্শ ফাযিল মাদরাসার কাছে বংশাই নদীর তীরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মধুপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মধুপুর পৌরসভা, মধুপুর থানা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন , বনবিভাগ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ফাযিল মাদরাসা, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। পরে উপজেলা পরিষদ হল রুমে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাদিকুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme