সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের মধুপুরে সাধারণ সভা করেছে উপজেলা এনসিপি

  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে সাধারণ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মধুপুর উপজেলার নবগঠিত সমন্বয় কমিটি। রবিবার (২৯ জুন) ময়মনসিংহ রোডের স্টার বাংলা চাইনিজ হোটেলে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, মীর মোহাম্মদ সোহেল, এস এম আজম হীরা, আব্দুল জলিল মিয়া, জুলহাস উদ্দিন, জেলা সমন্বয় কমিটি সদস্য ডা. সুমাইয়া সুলতানা সুইটি, মধুপুর এনসিপি’র সদস্য ফেরদৌস ওয়াহিদ শিশির, আসলাম হোসেন জীবন প্রমুখ।

সাধারণ সভা শেষে জুলাই অভ্যুত্থানে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার কবর জিয়ারত করেন মধুপুর এনসিপি’র নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করে মধুপুর উপজেলা এনসিপি’র সমন্বয় কমিটি সদস্য মুফতি শরীফ উদ্দিন বিলিয়া।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme