প্রতিদিন প্রতিবেদক: ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীমুখী মানুষ| এতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ| একই সঙ্গে গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা|
পুলিশ ও সড়ক সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিন ধরেই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে| রোববার(৩১ মে) দিনগত রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপার হয়েছে| এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা|
সোমবার (১ জুন) সকালে সরেজমিনে যমুনা সেতু পূর্ব গোলচত্বর, এলেঙ্গা, রাবনা, নগরজালফৈসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, রাজধানীমুখী যাত্রীদের চাপ রয়েছে| তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা যানবাহনের ধীরগতি দেখা যায়নি|
কালিহাতী উপজেলার নারান্দিয়ার রফিকুল ইসলাম জানান, ঢাকায় যাওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন| ভালো বাসের জন্য দাঁড়িয়ে আছেন- প্রচ- গরমে কষ্ট হচ্ছে| এছাড়া আড়াইশ টাকার ভাড়া ৫০০ টাকা চাওয়া হচ্ছে|
গাবতলীগামী যাত্রী হেনা বেগম জানান, ঈদের আগেও বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে এসেছিলেন| এখনো অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে| তার মতো সাধারণ মানুষকে সব সময়ই ভোগান্তি পোহাতে হয়- আক্ষেপের সুর তার গলায়|
বাসেক’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী ˆসয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোলবুথ চালু রাখা হয়েছে| এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদাভাবে দুই পাশে দুটি করে বুথ রয়েছে| যানবাহনের চাপ বাড়লেও সেতু এলাকায় কোনো যানজট নেই|