সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন কামরান হোসেন

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: টাঙ্গাইল জেলার মধুপুর সার্কেলের অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন তার সততা, ন্যায় নিষ্ঠা ও আঞ্চলিক অপরাধ নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য টাঙ্গাইলের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিক ভাবে মোঃ কামরান হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম। এসময় জেলার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মধুপুর বাসীদের অনেকের সাথে কথা বলে জানা যায়, কামরান হোসেন একজন অত্যন্ত জনবান্ধব পুলিশ অফিসার। আরও জানা যায়, কামরান হোসেন তার সততা ও নিষ্ঠার সাথে সাধারণ ও অসহায় মানুষের আইনি সেবা প্রাপ্তি সহজিকরণে সর্বদা সচেষ্ট থাকেন।
মধুপুর বন অধ্যুষিত অঞ্চলে মাদক নিয়ন্ত্রণ, নারী নির্যাতন রোধ, আঞ্চলিক অপরাধ নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশনায় অনেক কাজ করে ইতিমধ্যে নাগরিকদের আস্থা অর্জন করেছেন।

নির্লোভ, নিরহংকারী, সদাহাস্যজ্বল কামরান হোসেন এর আগেও তার সততা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার জন্য কয়েকবার জেলা ও বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme