সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৬৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি।

সোমবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আতাউল গনি নিজেকে সাংবাদিক বান্ধব ঘোষনা দিয়ে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিকদের সাথে নিয়ে জেলায় সবধরণের সেবার মানোন্নয়ন করবো। একই সাথে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সকল অবদান ও সাংস্কৃতিক নগরীর বিষয়গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান।

এসময় ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ প্রমুখ।

শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি।

সোমবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আতাউল গনি নিজেকে সাংবাদিক বান্ধব ঘোষনা দিয়ে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিকদের সাথে নিয়ে জেলায় সবধরণের সেবার মানোন্নয়ন করবো। একই সাথে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সকল অবদান ও সাংস্কৃতিক নগরীর বিষয়গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান।

এসময় ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ।

শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme