সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সা’দত কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে “মার্চ ফর জাস্টিস” পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সা’দত কলেজ: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর কর্মসূচির অংশ হিসেবে “মার্চ ফর জাস্টিস” পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইর সরকারি সা’দত কলেজ প্রঙ্গনে সরকারি সা’দত কলেজ ছাত্রদল উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি অংশ হিসেবে সকালে কলেজ ক্যান্টিন থেকে একটি মিছিল শুরু করে সম্পূর্ণ কলেজ ঘুরে তা পুনরায় কলেজ ক্যান্টিনে এসে শেষ হয়।

উক্ত কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিব হাসান, সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য রাকিব হাসান, রেমন আহমেদ, ওয়াজেদ আলী খাঁন পন্নী হল শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আলম শওকত, সাধারন সম্পাদক রিফাত আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান, সদস্য জাকির, সিফাত। এছাড়া উপস্থিত ছিলেন তুহিন, সাজিদ, বাধন, দীপ, আবিদ, সিয়াম, উদয়, ইমন সহ বিভিন্ন হল ও মেসের ছাত্রনেতৃবৃন্দ।

এ সময় সরকারি সাদত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হাসান বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের যত দোসর আছে তাদের শাস্তির দাবি করছি এবং সারা বাংলাদেশে আওয়ামী সংগঠন ছাত্রলীগের কোন অবস্থান কর্মসূচি গ্রহন করলে সরকারি সা’দত কলেজ ছাত্রদল শক্ত হাতে মোকাবেলা করবে।

ওয়াজেদ আলী খাঁন পন্নী হল শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আলম শওকত বলেন, শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদের শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। তারা যেন আর কোনোভাবেই পুনর্বাসন বা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকারি সা’দত কলেজ ছাত্রদল সবসময় সজাগ থাকবে। পরবর্তীতে অধ্যক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ হতে, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই- আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান ও মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme