সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের স্কুলগুলোতে নতুন পাঠ্যবই বিতরণ

  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সারা দেশের মতো টাঙ্গাইলে সকল প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

শনিবার সকালে মডেল সরকারী প্রাইমারী স্কুলে এ কার্যক্রমের পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এসময় শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

সকালেই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে স্কুলে হাজির হয়। বছরের প্রথম দিনেই নতুন পাঠ্য বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল আজিজ জানান, এবছর টাঙ্গাইল জেলায় ২০ লাখ ৮১ হাজার ৯৪৪টি বইয়ের চাহিদা ছিলো। এরমধ্যে ১৮ লাখ ৪২ হাজার ৪২০টি বই পাওয়া গেছে। শতভাগ বই পাওয়া গেছে ৯টি উপজেলার জন্য। চাহিদার অবশিষ্ট বই গুলো অতিদ্রুত আমাদের কাছে আসবে বলে আশা করা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme