সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলের ১৯টি ইউপি নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হচ্ছে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আগামীকাল বুধবার টাঙ্গাইলের ১৮টি ইউপি নির্বাচনে ইভিএমে ও একটি ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার দুপুর থেকে ইভিএমসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্র গুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত টহলে আছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ কামরুল হাসান জানান, বুধবার জেলার ২২টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন থেকে মধুপুর উপজেলা অরনখোলা ও ফুলবাক চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন। এছাড়াও গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নির্বাচন অনিবার্যকারন দেখিয়ে স্থগিত করেছেন নির্বাচন কমিশন। ফলে টাঙ্গাইলের সখীপুর, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, বাসাইল, গোপালপুর ও দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনসহ মোট ১৯টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme