সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ২১টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন শেষ, চলছে ভোট গননা

  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আজ টাঙ্গাইল সদর, ঘাটাইল ও ভুঞাপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে ভোট গ্রহন বিকেল চারটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সকাল থেকেই সকল ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তারা সুশৃংখলভাবে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme