সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৬৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।

জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।

ক্রীড়া প্রতিযোগিতায় টাঙ্গাইল হাইকেয়ার বধির স্কুল, টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, সমন্নিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এবং রান ডেভেলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শেষে পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme