সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার অভিযোগ

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৬৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাস ভাড়া বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে উঠেছে র্কমস্থলে ফেরা যাত্রীরা। ছুটি শেষে ঢাকা যাওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, এতে অতিষ্ঠ যাত্রীরা। তাই ভাড়া বৃদ্ধির প্রবণতামুক্ত পরিবহন আইন দাবি তুলছেন যাত্রীরা।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, টাঙ্গাইল বাস ও মিনিবাস মালিক সমিতির বাস সংখ্যা ৮ শতাধিক। এর মধ্যে রাজধানীর কল্যাণপুর থেকে টাঙ্গাইল এবং টাঙ্গাইল থেকে ঢাকা এ সড়কে চলাচলরত এসি বাসের সংখ্যা ১২টি।
এছাড়া সরাসরি নন এসি বাস নিরালা সুপার সার্ভিসের বাস সংখ্যা ৫৩টি, ধলেশ্বরী বাসের সংখ্যা ৫৬টি, আর ঝটিকা বাসের সংখ্যা ১৪টি, এর মধ্যে সোনিয়া আর সকাল-সন্ধ্যা নামে দুটি এসি বাস গাড়ির নির্ধারিত ভাড়া ২৫০ টাকা, নিরালা সুপারের ভাড়া ১৬০ টাকা, ধলেশ্বরী ১৩০ ও ঝটিকা সার্ভিসের ভাড়া ১৩০ টাকা।

ভুক্তভোগী যাত্রীদরে অভিযোগ, রাজধানী ঢাকার প্বার্শবর্তী জেলা টাঙ্গাইল। প্রায় ৫০ লাখ মানুষের আবাসস্থল এ জেলায়। জেলার বিপুলসংখ্যক মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাকরি অথবা ব্যবসা করেন। সারাবছর পরিবারের পাশে থাকতে না পারলেও বছররে দুই ঈদরে ছুটিতে বাড়ি ফিরেন জেলার কর্মজীবি মানুষগুলো। তবে প্রতি ঈদেই এভাবে বাসভাড়া বৃদ্ধি ফলে চরম হয়রানির শিকার হন তারা।

মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসনে জানান, অন্যান্য জেলার মতো টাঙ্গাইলে বাসভাড়া বৃদ্ধি পায়নি, এসি সার্ভিসের ১৫০ ও নন এসি সার্ভিসের নিরালা সুপারে ৯০, ধলেশ্বরী ৭০ ও ঝটিকা বেড়েছে মাত্র ২০ টাকা।
তবে এ ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে তার দাবি টাঙ্গাইল থেকে ঢাকাগামী এই বাসগুলো বাস ভাড়ায় গেলেও ঢাকা থেকে সর্ম্পূণ যাত্রীশূন্য হয়ে ফিরছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম জানান, ভাড়া বৃদ্ধি না করার জন্য মালিক ও শ্রমিক সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে। ভাড়া বৃদ্ধি মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme