সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অধ্যাপক ডা.এফএম শাহ সেকেন্দার নামে ভূয়া চিকিৎসকের দন্ড

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ১৩৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে অবস্থিত ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দার নামে এক ভূয়া চিকিৎসককের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

তার প্রকৃত নাম মো. শাহ সেকেন্দার। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা গ্রামের (বাসা নং-১৪৩/৪) ওমর আলী ফকিরের ছেলে।

শনিবার (২০ এপ্রিল) গোপন সংবাদে ভিত্তিত্বে টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, ডিবি’র এসআই মো. ওবায়দুর রহমান, এএসআই মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল বাসুদেব, মফিজুর রহমান ও সেলিমের সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে ভূয়া চিকিৎসক অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দারকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, ভূয়া চিকিৎসক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রোকনুজ জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মা. শাহ সেকেন্দারকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) এবং ২৯(২) ধারার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme