সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অবৈধ ওষুধ বিক্রির দায়ে তিন জনের জেল

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৭৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে রেজিস্টেশনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ ওষুধ বিক্রির অপরাধে ৩ জনকে এক বছর করে তিনবছর বিনাশ্রম কারদন্ড ও আরো ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের নিউ মার্কেট ও সদর থানার পাশে এ র‌্যাবের অভিযান পরিচালনা শেষে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ ওষুধ বিক্রির অপরাধে মফিজ মেডিকেল হলের কর্মচারী মির্জা গালিবকে ১ বছর, মিতা মেডিকেল হলের মালিক কামরুল চৌধুরীকে ১ বছর ও নাছির মেডিকেল হলের মালিক নাছির উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও উৎসব মেডিকেলকে ৫ হাজার, রাজু মেডিকেলকে ৫ হাজার এবং মফিজ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme