সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অবৈধ ১৬টি ক্লিনিক সিলগালা ও জরিমানা

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথমদিনেই বৈধ কাগজপত্র না থাকায় ১৬টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটিকে জরিমানা করা হয়েছে। শনিবার ২৮ মে দিনব্যাপী স্বাস্থ্য অধিদফরের নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ন্যায় টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনিবন্ধিত ক্লিনিক বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথমদিনে টাঙ্গাইল শহরে তিনটি, মধুপুর উপজেলায় দুইটি, ভূঞাপুরে দুইটি, মির্জাপুরে দুইটি, ঘাটাইলে একটি ও গোপালপুরে পাঁচটি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, বৈধ কাগজ পত্র না থাকায় শহরের পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত ক্লিনিক এন্ড হসপিটাল এবং স্বদেশ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করে দেয়া হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দি সিটি ক্লিনিক ২০হাজার টাকা, কমফোর্ড হাসাপাতালকে ৩০হাজার টাকা জরিমানা এবং ডিজিল্যাব ক্লিনিককে ৩০হাজার টাকা জরিমানাসহ আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরপর সেটিও সিলগালা করা হবে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলীম আল রাজী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ক্লিনিক বন্ধের ৭২ ঘন্টা সময়সীমা বেধে দেয়ার প্রথমদিনেই এ উপজেলায় পরিচালিত অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করা হয়েছে। এ উপজেলার সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো, চাতুটিয়া রোকেয়া ডায়াগনস্টিক সেন্টার, রাজ্জাক ডেন্টাল ক্লিনিক, ঝাওয়াইল বাজারের ইমরান ডেন্টাল কেয়ার, সন্ধ্যা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডেন্টাল ক্লিনিক, হক ন্যাশনাল ডায়াগনস্টিক হাসপাতাল ও হেমনগরের নিরাময় ক্লিনিক।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, ‘বৈধ কাগজপত্র না থাকায় প্রথমদিনের অভিযানে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় ১৬টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme