সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৮৪ বার দেখা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি ঃ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে টাঙ্গাইলে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিরোধ মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেত হয়। সমাবেত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালপুর-ভুঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী, নাহার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ চান মিয় প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme