সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর পূর্বে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-০৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন,

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme