সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ

  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে বাইসাইকেলসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.সরোয়ার আলম,কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আ. ছাত্তার,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাভোকেট জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলায় কর্মরত আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ভাল কাজের পুরস্কার স্বরূপ ২৩ টি বাইসাইকেলসহ শতাধিক টর্চ লাইট, ছাতা ও মগ বিতরণ করা হয়।

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme