সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৯৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নারী দিবসে একাত্ততা প্রকাশ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রোগ্রাম কর্মকর্তা বায়েজীদ, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, টাঙ্গাইল পৌর মানবাধিকার কমিশনের সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ ।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, নারী মুক্ত সংঘ, লাইট হাউজ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি শেখ ফজিলাতুন নেসা মহিলা মহাবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল পৌরসভা, এলজিইডি, ব্র্যাক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme