সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আ’লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৬৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২১ নভেম্বর সোমবার সকালে শোকর‌্যালি ও শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।

এসময় শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর বাবা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানসহ তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর কবর জিয়ারত, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পী ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হন। এ ঘটনার পর দিন নিহত আমিনুরের বাবা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে সদর থানার পুলিশ তদন্ত করে। পরে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। ২০০৭ সালের ১২ জুলাই তদন্ত শেষে আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্তকালেই সন্ত্রাসী হামলায় এই মামলার আসামী রুমি চৌধুরী ও আব্দুর রউফ নিহত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme