সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আল্লামা আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৩ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদকঃ আল্লামা আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলহাজ্ব ডা. এস এস কাদরী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা আলহাজ্ব আহমেদ আলী, মোহাম্মদ শাহজাহাল টুটুল, সাইদুর রহমান, আলহাজ¦ আবদুল কুদ্দুস খসরু,আলহাজ্ব অধ্যক্ষ মো. অব্দুল হাই, এইচ এম মোজাম্মেল হক জামালী, আব্দুল হাই, ঈমান আলী, মো. জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ্ সুফী ছাইফুল্লাহিল কাতেয়ী, পীর সাহেব করটিয়া দরবার শরীফসহ গাউছিয়া কমিটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে আয়োজিত পথসভায় সঞ্চালনা করেন সংগঠণ নেতা ডা.মোর্শেদ আলম মাসুদ।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারিদের অংশগ্রহণে অয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মুফতি অল্লাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

আগামীকাল রোববারের মধ্যে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে হরতালসহ কঠিন কর্মসূচির ঘোষণাও দেন তারা। তাদের দাবি, বঙ্গবন্ধুর আর্শিবাদপুষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত এর শীর্ষ পর্যায়ের একজন নেতা তাঁরই সুযোগ্যকণ্যার শাসনামলে জেলে থাকবেন এটা মেনে নেয়া যায়না।

ষড়যন্ত্র ও হয়রানীমূলক এই মামলা অবিলম্বে প্রত্যাহার করে মুফতি আলাউদ্দিন জিহাদীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের নিকট জোড় দাবি জানান।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্যতম কেন্দ্রীয় নেতা আল্লামা আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme