সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আয়ুর্বেদিক ঔষধ তৈরি মালিককে দন্ড ও জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৮৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মের্সাস এভারগ্রীন ল্যাবরেটরীজ (আয়ু) এ রেজিস্টেশনবিহীন ঔষধ ও নকল লেভেল তৈরি, অনুমোদনহীন ক্যামিকেল ব্যবহার করায় প্রতিষ্ঠান মালিক ডা: মো: আজিজুল হককে ১ বছরের কারাদন্ড ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে ঔষধ তৈরির প্রতিষ্ঠানটিকেও সীল গালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মের্সাস এভারগ্রীন ল্যাবরেটরীজ (আয়ু) ওষুধ তৈরির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন ধরনের বিপুল পরিমান রেজিস্টেশনবিহীন ঔষধ, নকল লেভেল ও অনুমোদনহীন ক্যামিকেল পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ডা: মো: আজিজুল হককে ১ বছরের কারাদন্ড ২ লক্ষ টাকা জরিমানা ও আনাদায়ে আরো ১ মাসের জেল দেওয়া হয়।

সেই সাথে প্রতিষ্ঠানটিকেও সিল গালা করে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme