সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইজি ফ্যাশনের ফিতা কাটলেন ক্রিকেটার আশরাফুল

  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৯১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে আকুর টাকুর পাড়া এলাকায় আমানত রাত্রি টাওয়ার এর নিচ ও দ্বিতীয় তলায় ৫৯তম নতুন শোরুমের উদ্বোধন করেন ইজি ফ্যাশন।

১ এপ্রিল শুক্রবার বিকেলে নান্দনিক ডেকোরেশনে সুবিন্যস্ত এই শো রুমটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ইজি ফ্যাশন দেশব্যাপী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, বরিশাল, ফেনীসহ বিভিন্ন জেলার পর এবার টাঙ্গাইলে ইজি তাদের ৫৯তম শাখাটির উদ্বোধন করে। এ প্রসঙ্গে ইজি ফ্যাশনের চেয়ারম্যান আছাদ চৌধুরী বলেন, ‘আমাদের ইচ্ছা আছে সারা দেশে ইজিকে ছড়িয়ে দেয়া। মূলত সেই লক্ষ্যেই কাজ করছি। ঢাকার বাইরে আজ টাঙ্গাইলে একটি শাখার উদ্বোধন করা হলো।’
এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ইজি ফ্যাশন লিঃ এর চেয়ারম্যান আছাদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইছাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের ব্যবসায়ীসহ গণ্যমান্য আরো অনেকে।

উদ্বোধন শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং ঘুরে ঘুরে শোরুমটি পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme