সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেফতার এক

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৫৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ৫০০ পিস ইয়াবা সহ মোঃ হারুন খাঁন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার ছনখোলা গ্রামের মোঃ আঃ সালাম খাঁনের ছেলে। মঙ্গলবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘাটাইল উপজেলার সংগ্রামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুজ্জামান (এসআই) প্রকাশ চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আবু হাশেম, (এএসআই) সুমন চৌধুরী, কন্সট্রেবল মোঃ ফয়জুর রহমান, কন্সট্রেবল মোঃ মফিজুর রহমান, কন্সট্রেবল মোঃ ইমরুল হাসান।

তারা ঘাটাইল সংগ্রামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ছনখোলা গ্রামের মোঃ হারুন খাঁন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাকে তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার মূল্য = ১,৫০,০০০/- টাকা।

মাদক সহ সকল প্রকার অপরাধমূলক কাজের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme