সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবা-হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ১০৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা-হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২ জুন) দিনগত রাতে উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান (২২) উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া এলাকার ফজলুল করিমের ছেলে এবং রাসেল মিয়া (২৫) একই উপজেলার নলুয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। এ সময় তাদের কাছ থেকে ১৩শ পিস ইয়াবা, ১৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৩শ টাকা এবং ডিজিটাল ওজন মাপার স্কেল (মাদক মাপার জন্য ব্যবহৃত) উদ্ধার করা হয়। গ্রেফতাররা মোবাইল সার্ভিসিং এর আড়ালে অভিনব কায়দায় মোবাইলের ভেতরে রেখে সুকৌশলে মাদক বিক্রি করতো।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেরোইনের মূল্য ১৫ লাখ টাকা এবং ইয়াবার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং এর আড়ালে অভিনব কায়দায় মোবাইলের ভেতরে রেখে সুকৌশলে মাদক সখীপুর থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme