সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৫৫৮ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫) মার্চ টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ওলামায়ে কেরাম সুধী ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে এ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য অনুষ্ঠানের উদ্ভোদন করা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সভাপতি আলহাজ্ব আকরাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষক ফোরাম,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরিশেষে ইফতারের পূর্ব মূহুর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme