সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হযেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি টাঙ্গাইল পৌর উদ্যান থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী ছাত্রশিবির থাকতে এ দেশের উপর অন্য কোনো দেশের আগ্রাসন চলবে না। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আদর্শ ও সত্যের সঙ্গীন হাতে নিয়ে এগিয়ে যাবে আমরণ। এ দেশের ছাত্রসমাজের মাঝে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদেরকে ইসলামী জীবনবিধান পরিচালনা এবং দেশপ্রেমিক রূপে গড়ে তুলতে ছাত্রশিবিরের এ পথচলা চিরন্তন।” অনুষ্ঠানে জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme