টাঙ্গাইলে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার দেখা হয়েছে।
মাজহারুল সোহান:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুহাম্মাদ শহিদুল ইসলামকে সভাপতি এবং মুহাম্মাদ আজিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সহ সভাপতি হিসেবে মুহাম্মাদ আমিনুল ইসলামকে মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আই এ বি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠােনে সভাপতি মুহাম্মাদ শহিদুল ইসলাম এর  সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের  কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য- ২ এসএম কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এস এম কামরুল ইসলাম বলেন, বাঙ্গালী সংস্কৃতি, দেশীয় মূল্যবোধ ও জাতিসত্তার চেতনা বিরোধী শিক্ষাক্রমের পরিবর্তন দাবি করায় বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রত্যাহার করে ব্র্যাক বাংলাদেশে সমাজ ও মানবতা বিধ্বংসী এজেন্ডা বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে আসিফ মাহতাব স্যারকে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দেশবাসী ব্র্যাকের সকল সহযোগী প্রতিষ্ঠানকে বয়কট করতে বাধ্য হবে।
তিনি আরো বলেন,অন্যায়ের প্রতিবাদ করা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সংবিধানে উল্লেখিত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। ব্র্যাক সহ পশ্চিমা এজেন্টদের যে কোন ষড়যন্ত্র ও দেশের মানুষের বোধ-বিশ্বাস ও সংস্কৃতি বিরোধী এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা দেশের সচেতন শিক্ষার্থী ও দেশবাসী রুখে দেবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সভাপতি আলহাজ্ব আকরাম আলী, সহ -সভাপতি অধ্যাপক রেজাউল করিম , বাংলাদেশ মুজাহিদ কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, টাঙ্গাইলের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আকবর আলী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক শেখ রাফি বিন রেজাউল সহ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা ও থানার নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme