সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবা সহ গ্রেফতার এক

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০১৯
  • ১০২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ইয়াবা সহ মোঃ মিয়া উল্লাহ (৩৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)।

এসময় একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে বুধবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশে মির্জাপুর উপজেলার পাহাড়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় তারা।

বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন সংবাদকর্মীদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, ডিবি’র উপ-পরিদর্শক (এসআই (নিঃ)) মোঃ গোলাম কিবরীয়া, (এসআই(নিঃ)) আব্দুল আলিম খান, (এএসআই(নিঃ)) মোঃ ফরহাদ হোসেন, (এএসআই(নিঃ)) আব্দুল মজিদ, কন্সটেবল মোঃ এমদাদুল হক, মোঃ রেজেকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিত্বে মির্জাপুর উপজেলার পাহাড়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় জনৈক হাসমতের বাড়ীর দক্ষিন পার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ মিয়া উল্লাহ কে গ্রেফতার করে। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচে নীল রংঙ্গের জিপারযু্ক্ত পলিথিনের ভেতর হইতে লালচে রংঙ্গের একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।

সে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডিবি’র এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme