সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এসময় পাঁচশ পিস ইয়াবা দু্ইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পৌরএলাকার বেলটিয়াবাড়ি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়াকশর্প সংলগ্ন পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেওয়ার চর গ্রামের মৃত-লাল মিয়ার ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৬) ও মোঃ চান মিয়ার ছেলে মোঃ শুকুর আলী (৩০)।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩, কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এক

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন বেলটিয়াবাড়ি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়াকশর্প-এর উত্তর পাশে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ডসহ দুইজনকে গ্রেফতার করেন।

পরে সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে আসামীরা জানান দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme