সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ঈদের ছুটিতে যমুনা নদীর পাড়সহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচে ভিড়

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদন : ঈদের ছুটিতে টাঙ্গাইলে যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণ পিপাসুদের ভিড় দেখা গেছে। যমুনার সৌন্দর্য্য, সূর্যাস্ত ও যমুনা সেতু দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। এছাড়াও জেলার অন্যন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় লক্ষ করা গেছে। এসব বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয়স্থানগুলো।

জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও যমুনা পাড়ে ঘুরতে এসেছেন হাজারো দর্শনার্থী। লেগুনা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সেতু এলাকায় ঘুরেছেন তারা। এদিকে যমুনা সেতুর পাশেই ‘যমুনা রেল সেত’ু। অনেকেই রেলসতুতেও দেখতে ভিড় করেছন। যমুনা ও রেল সেতুর নিচ দিয়ে চলন্ত নৌকায় বেড়ানো যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। এতে নদীতে ঘুরতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা করে।
এছাড়া যমুনার পাড়ে বসানো হয়েছে বিভিন্ন দোকানের পসরা। জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত দর্শনার্থরা যমুনা সেতু দেখার জন্য আসঝেছন। এছাড়া জেলার মহেড়া জমিদার বাড়ি, টাঙ্গাইল রেলস্টেশন ডিসি লেক ও এসর্পি পার্কে ভিড় লক্ষ করা গেছে।

সরেজমিনে দেখা যায়, পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। কেউ নৌকা ভাড়া করে যমুনা নদীতে সেতু দেখতে ঘুরবেন। আবার কেউ কেউ নাগরদৌলাসহ বিভিন্ন রাইডে ঘুরছেন।

ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর জন্য যমুনা নদীর পাড় খুবই সুন্দর। এখানকার পরিবেশ অনেক সুন্দর। তবে এখান বসার পরিবেশ থাকলে আরো জমজমাট হতো। সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে। সেতুর পার এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তুলার দাবি করছি।

দর্শনার্থী রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটিতে যমুনা পাড়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ অনেকভালো ও মনোমুগ্ধকর। কাজের ফাঁকেই সেতু এলাকায় ঘুরতে আসি। এখানে পুরাতন একটি শিশু পার্ক রয়েছে, সেটি পুনরায় চালু করার দাবি করছি।
আরেক দর্শনার্থী নিশাত বলেন, আমর স্বামী ও বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। যমুনার পার অনেক সুন্দর। অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে।
দর্শনার্থী মজিবুর রহমান বলেন, টাঙ্গাইলে বিনোদনের জন্য তেমন স্থান নেই। তবে যমুনা নদীতে ঈদের মধ্যে অনেক মানুষজন ঘুরতে আসে। এখানে বসার কোন পরিবেশ নেই। বসার পরিবেশ হলে দর্শনার্থীদের আরো আগমন হবে।

ঘুরতে আসা শিশু মিম আক্তার বলে, বাবা মায়ের সাথে যমনা সেতু ও রেল সেতু দেখতে এসেছি। এসে খুব ভালো লেগেছে।
আরেক শিশু ইসফাত ফারিয়া বলে, এখানে সেতু, নৌকা দেখে ভালো লেগেছে। তবে নৌকায় উঠে আমাদের বেশি ভালো লেগেছে।

নৌকার মাঝি শহিদুল বলেন, অন্য সময়ে লোকজনের সমাগম কম হয়। ঈদের ছুটিতে দর্শনার্থদের ভিড়ে আমরা ব্যস্ত সময় পার করছি। জনপ্রতি নৌকা ভাড়া ৫০ টাকা করে নিচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme