সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে একই স্থানে দুই পক্ষের সভা ॥ ১৪৪ ধারা জারি

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ১১৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে একই জায়গায় দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার সকালে এই ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানায়, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম লেবুর পক্ষে শুক্রবার বিকাল তিনটায় নির্বাচনী সভা ডাকা হয়। একই স্থানে একই সময়ে পাল্টা নির্বাচনী সভা ডাকে স্বতন্ত্র প্রার্থী আনারস (প্রতীক) আরিফ হোসেনও। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ও আইন শৃঙ্গলা অবনতির আশংকা দেখা দেয়। এ পরিস্থিতিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ এলাকার সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠ ও এর আশ পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৩ টার দিকে একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম লেবু ও স্বতন্ত্র প্রার্থী আনারস আরিফ হোসেন সভা আহবান করে। এ অবস্থায় ওই স্থানে বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme