সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে একটি ক্লিনিক সিলগালা, তিনটিকে জরিমানা

  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৭০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় টাঙ্গাইলে একটি ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরো তিনটি ক্লিনিককে জরিমানা করা হয়।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন শহরের শান্তিকুঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থিত ক্লিনিকগুলোতে অভিযান চালান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরীসহ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শামীম হোসাইন চৌধুরী জানান, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, ও ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ক্লিনিকটি সিলগালাও করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রপাচার করায় জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme