টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩২০ জন করোনায় আক্রান্ত

  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে নতুন করে জেলায় সর্বোচ্চ ৩২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৮৩৪টি নমুনা পরীক্ষা করে ৩২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৮ দশমিক ৩৬ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭০৭জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬৬২জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১০৮জন। জেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme