সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে একদিনে ৭০ জন করোনায় আক্রান্ত

  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার (১২ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৩২ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইল সদরে ৩৯ জন, কালিহাতীতে ২১ জন, দেলদুয়ারে ৫ জন এবং নাগরপুরে ১ জন, মধুপুরে ১ জন, ঘাটাইলে ১ জন, ভুঞাপুরে ১ জন ও ধনবাড়িতে ১ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা গেছেন মোট ৯২ জন। সুস্থ হয়েছেন ৪৩০৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০৮ জন। কোয়ারেন্টিন থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২৫০৮৬ জন।

টাঙ্গাইল সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। জেলার অন্য ১১টি উপজেলার চেয়ে সদরে কয়েকগুণ বেশি মানুষ করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনাভাইরাসে এক ব্যক্তি আক্রান্ত হন।

এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ২৩০ জন, নাগরপুরে ১৩২ জন, দেলদুয়ারে ২২৬ জন, সখীপুরে ২৭৯ জন, মির্জাপুরে ৭০৮ জন, বাসাইলে ১৪৫ জন, কালিহাতীতে ৪৭৩ জন, ঘাটাইলে ৩২৬ জন, মধুপুরে ২৮৮ জন, ভূঞাপুরে ২৪৭ জন, গোপালপুরে ১৮৭ জন ও ধনবাড়ীতে ১৯১ জন।

অপরদিকে এ পর্যন্ত মারা গেছেন সদর উপজেলায় ৩৭ জন, নাগরপুরে ২ জন, দেলদুয়ারে ৭ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৯ জন, বাসাইলে ৫ জন, কালিহাতীতে ৭ জন, ঘাটাইলে ১১ জন, মধুপুরে ৩ জন, ভূঞাপুরে ৩ জন, গোপালপুরে ২ জন ও ধনবাড়ীতে ৩ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, টাঙ্গাইল হচ্ছে ২২টি জেলার গেটওয়ে। যে কারণে সংক্রমণের হার বাড়ছে। আবার সদর উপজেলাটি জেলার মেইন সেন্টার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme