সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে আ’লীগ কার্যালয় ভাঙচুর, জেলা সভাপতির বাড়িতে আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৮ বার দেখা হয়েছে।


মো. সোহেল রানা: টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। ঘণ্টাখানেক সেখানে ভাঙচুরের পর তারা চলে যায়।

এরপর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান ফারুকের থানাপাড়ার বাড়ি এক্সক্যাডেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফজলুর রহমান ফারুক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহম্মেদ শুভর বাবা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মীরনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

রাতে টাঙ্গাইর ভাসানী হলের সামনের শেখ কামারের মুরাল এক্সক্যাডেটর দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আমরা ভাঙচুরের খবর শুনেছি। কিন্তু নিজেদের নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যাইনি।’ এর আগে, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র-জনতা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme