সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৭১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার মির্জাপুর এবং সখীপুর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামের টেংগু সরকারের ছেলে দিনা সরকার (৩০), নারায়ন চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৩২)।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, থানায় মামলা দায়েরের পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় পলাতক সবদুল মিয়াকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল বুধবার টাঙ্গাইল আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত ১১ জুন রাত পৌনে একটার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওই নারীর বাড়ির পশ্চিম পার্শ্বে দিনা সরকার মন্টু সরকার এবং সবদুল মিয়ার সহযোগিতায় ধর্ষণ করে এবং কামড়িয়ে গুরুত্বর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৩ জুন ওই নারী বাদি হয়ে থানায় ৩ জনেক আসামী করে মামলা দায়ের করেন। বর্তমানে ওই নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme